• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নসরতপুর পশু হাটে অতিরিক্ত টোল আদায় ১০ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো কোরবানীর পশুর হাটে অতিরিক্ত হারে টোল আদায় করায় হাট ইজারাদারের প্রতিনিধির ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার (২৬ জুন) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার এই জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর হাট চলতি সনে নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে কোরবানীর পশু কেনাবেচার জন্য হাট বসান। ওই কোরবানীর হাটে বেচাকেনা শুরু থেকে ইজারাদার সরকারি নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত হারে একটি গরু ৯০০ টাকা ও ছাগল প্রতি ৫০০ টাকা হারে আদায় করছিলেন। এরমধ্যে বিক্রেতার কাছেও ১০০ টাকা করে নেয়া হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার নসরতপুর ডিগ্রী কলেজ মাঠে বসানো হাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অতিরিক্ত হারে টোল আদায়ের সত্যতা মেলায় হাট ইজারাদারের প্রতিনিধি ময়না নামের এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category