• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে জাতীয় যুবদিবস-২০২২ পালিত

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টারÑ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুবদিবস-২০২২ পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নিবন্ধিত বিভিন্ন যুব সমিতির সদস্যদের অংশগ্রহণে ব্যানার-ফেস্টুন সম্বলিত একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে “প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”-শীর্ষক প্রতিপাদ্যের উপর আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা(চলতি দায়িত্ব) মোঃ আলমগীর ও সফল যুবসংগঠক শিক্ষক সফিকুল ইসলাম। অলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক সম্প্রচার প্রদর্শণ, যুব ঋণ বিতরণ, প্রশিক্ষিত উদ্যোক্তা ও যুব সমিতির মাঝে সনদ বিতরণ করা হয়। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category