• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নাচোলে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার ও চোর আটক

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ জুন, ২০২৩

মোঃ ইব্রাহীম,নাচোল প্রতিনিধি-চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাপুলিশের অভিযানে ছিনতাইকৃত চার্জার ভ্যান উদ্ধার ও দু’জন ছিনতাইকারী ও দু’জন ক্রেতা-বিক্রেতাকে আটক করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, উপজেলার হাঁকরইল গ্রামের আজাদের ছেলে শিহাব(১২) পিতার অসুস্থতার কারণে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। গত ৭ জুন একদল ছিনতাইকারী শিশু শিহাবকে ফতেপুর ইউনিয়নের আনোল বিলে নিয়ে যায়। সেখানে ভ্যানচালক শিহাবকে মেরে রক্তাক্ত জখম করে মৃত ভেবে খাড়ির ধারে ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায়। ওইদিন কয়েকজন অটোচালক শিহাবকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করে। খবর পেয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান শিশু শিহাবকে দেখতে যান। শিহাবের জবানবন্দি শুনে ভ্যান ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের অভিযানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৮ জুন দু’জন ছিনতাইকারী ও দু’জন ক্রেতা-বিক্রেতাকে আটক এবং চাাঁপাইনবাবগঞ্জ থেকে ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করে নাচোল থানাপুলিশ। আটককৃতরা হল’ উপজেলার মুসলিমপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোমিন মিয়া(২৯), ঘিওন গ্রামের আবুল কবিরাজের ছেলে আকবারুল(২০), পৌর এলাকার শিমুলতালা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আজিমুদ্দীন(৫০) ও চাঁপাইনবাবগঞ্জ সদরের আলীনগর গ্রামের আতাউর রহমানের ছেলে জনাব আলী(৩৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category