• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা

নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিলের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে সাংবাদিক কল্যাণ তহবিল(নাচোল, গোমস্তাপুর,ভোলাহাট)এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার২২ নভেম্বর সকাল সাড়ে দশটার সময় নাচোল ইলামিত্র সাংস্কৃতিক চর্চা পাঠাগারে সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল রেজার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সহ-সভাপতি বিএম রুবেল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম বাবু, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, কার্যনির্বাহী সদস্য সানোয়ার জাহান সুমন ও ইসমাইল হোসেন। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে গঠনমূলক ১০টি সিদ্ধান্ত গৃহীত হয়। তহবিলের মরহুম সদস্য মুহাম্মদ আলীর সঞ্চয় অর্থ এবং তহবিলের ঘোষণাকৃত অর্থ প্রদানের সিদ্ধান্তের বিষয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।
নাচোল উপজেলার ২’জন ও ভোলাহাট উপজেলার ১’জন নতুন সদস্যকে অত্র তহবিলে সংযুক্ত করার বিষয়টি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং অপর তিনজন সদস্যকে পর্যবেক্ষণে রাখা হবে, এবং তাদের সকলকে অবহিতকরণ চিঠি পাঠানো হবে। তহবিলের ৩’উপজেলার সদস্যদের নিয়ে ১৪ই ডিসেম্বর, শনিবার ভোলাহাট রামেস্বর মাঠে এক প্রীতি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেয়া হয়। নাচোলের একজন সম্মানিত নির্বাহী সদস্য পদত্যাগ করায় সেই শুন্যপদে নাচোলের সদস্যদের সর্ব সম্মতিক্রমে মনিরুল ইসলামকে নিযুক্ত করা হয়। পরবর্তী মিটিং এর তারিখ ২৮ জানুয়ারি-২০২৫, শনিবার, রহনপুর অফিসে অনুষ্ঠিত হবে। বার্ষিক পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ডে ২৮শে ডিসেম্বর শনিবার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
গোমস্তাপুর উপজেলায় মেডিকেল চিকিৎসা ক্যাম্প ও নাচোল উপজেলায় চক্ষু শিবির ক্যাম্প আগামী ৩১ডিসেম্বর/২৪ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। তৎপরবর্তী মাদকবিরোধী কনসার্ট সন্ধ্যা ৭টায় করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category