• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাচোলে ৫৩তম শীতকালীন  ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ইব্রাহিম বাবু নাচোল / ১২৭ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে  জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া পতিযোগিতার উদ্বোধন করেন কমিটির সভাপতি উপজেলা পরিষদের প্রশাসক(উপজেলা নির্বাহী অফিসার) নীলুফা সরকার। এসময় কমিটির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, নাচোল পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান, বাশিস নাচোল উপজেলা শাখার সভাপতি তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক আমির উদ্দীন, সাবেক সভাপতি আব্দুর রহিম ও জহিরুদ্দীন, মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, নাচোল পাইলট ্চ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আনিকুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হকসহ উপজেলার উচ্চ বিদ্যালয়, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিন ব্যাডমিন্টন, ভলিবল (একক ও দৈত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এবছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, উচ্চ ও দীর্ঘ লম্ফ, চাকতি ও গোলক নিক্ষেপ ইভেন্টে বালক ও বালিকা (বড়দের),বালক বালিকা(ছোটদের) মাধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।     


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category