• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তুগলককে অপসারণের দাবিতে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন করেছেন কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের একটা অংশ। আজ বেলা ১১ টার দিকে উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজের সামনে নাটোর পাবনা মহাসড়কে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে তারা বলেন আওয়ামীলীগের দোসর দূর্নীতিবাজ বহিষ্কৃত অধ্যক্ষ মোহাম্মদ তুগলকের পূর্ণবাসন করা যাবে না এবং কলেজ শিক্ষকদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা। রাজাপুর কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর ব্যানারে সংবাদ সম্মেলন, অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভে অংশ নেন রাজাপুর কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আরাফাত হোসেন আবির, কলেজ ছাত্রদলের সভাপতি ইউনুস আফ্রীদি,সিনিয়র সভাপতি সুমন শেখ, সাংগঠনিক সম্পাদক সৈকত ইসলাম লাম,গোপালপুর ইউনিয়ন ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রতন প্রমুখ। উল্লেখ্য প্রায় আট মাস আগে জোর করে অধ্যক্ষ তুঘলককে সরিয়ে দিয়ে ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর গতকাল ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামকে সরিয়ে অধ্যক্ষ মোহাম্মদ তুঘলককে তার চেয়ারে বসান কলেজের সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category