• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭

নাটোরের লালপুরে অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাই, পাগলপ্রায় চালক

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে লোকমান হোসেন (৪৩) নামে এক চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক ছিনতাই করেছে দূর্বৃত্তরা। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে পাগলপ্রায় অবস্থা এই দরিদ্র চালকের।
শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া গ্রামের মধ্যখানে এঘটনা ঘটে। লোকমান পাশ্ববর্তী রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর গ্রামের মৃত জেকের আলীর ছেলে।
ভুক্তভোগী লোকমান হোসেন জানান, ভোর ৫টার দিকে দুইজন যাত্রী নিয়ে আড়ানি থেকে আব্দুলপুর যাচ্ছিলেন। এসময় আড়বাব ইউনিয়নের ধরবিলা ও হাঁসবাড়িয়া সড়কের মাঝামাঝি পৌঁছিলে দূর্বৃত্তরা ইজিবাইকের পথরোধ করে লোকমানের গলায় ছুরি ধরে ইজিবাইক ছিনিয়ে নিয়ে চলে যায়।
তিনি আরো জানান, তিন বছর পূর্বে এক প্রবাসীর দেওয়া এক লাখ টাকা ও মাসিক কিস্তিতে এক লাখ ৬৫ হাজার টাকায় এই ইজিবাইকটি কিনেছিলেন তিনি। এটিই তার উপার্জনের একমাত্র সম্বল। এথেকেই তার সংসার চলত। দ্রুত ইজিবাইকটি উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, খবর পেয়ে ইজিবাইক উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category