• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে মাওলানা রুহুল আমিনের বিশাল জয় রাজশাহী নৃত্য উন্নয়ন সংস্থার নতুন কমিটি গঠন: অরণ্য কুসুম সভাপতি, তুষার সাধারণ সম্পাদক মাদক ও জুয়া নির্মুলে খেলা ধুলার কোনো বিকল্প নাই-নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু নওগাঁর আত্রাইয়ে রেলপথ ঘেঁষে অসংখ্য দোকানপাট: যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বদলগাছীতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় থাকে তালা বদ্ধ মাহমুদুল হক রুবেলকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুরবাসী মহাদেবপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত

নাটোরে সফলভাবে চলছে টিকাদান কর্মসূচি: লক্ষ্যমাত্রা প্রায় পৌনে ২ লাখ শিশু

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরে জনস্বাস্থ্য সুরক্ষায় চলমান টিকাদান কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে এগিয়ে চলছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ১,৭৩,৩৩৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ ১৯ এপ্রিল দুপুর বারোটায় সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়া। তিনি প্রথমেই সকল টিকাদান কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। তিনি বলেন, শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। টিকাদান কার্যক্রমকে বেগবান করতে পুরো জেলায় মোট ২,৬৩৩টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল ভিত্তিক কেন্দ্র ৪৫০টি, আউটরিচ কেন্দ্র ১৮৭১টি, স্থায়ী কেন্দ্র ৮টি। তিনি আরো জানান,গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম পর্যায়ে নাটোর সদর ও পৌরসভা এলাকায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ১৮ এপ্রিল পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী নাটোর সদরে ২০,২৪৫ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬,৬৫২ জন টিকা গ্রহণ করেছে।নাটোর পৌরসভায় ৮,৬৮০ জনের মধ্যে ৭,৭৭৮ জন শিশু ইতিমধ্যে টিকা পেয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে কর্মসূচির দ্বিতীয় পর্যায়, যা চলবে ১০ মে পর্যন্ত। এই ধাপে জেলার অন্যান্য উপজেলাগুলোতে বড় লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হবে। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রাগুলো হলো: বড়াইগ্রাম ৩১,৮৩০ জন,সিংড়া: ৩৩,৯৩৩ জন, লালপুর: ৩০,৫০৬ জন, গুরুদাসপুর: ১৯,৪৭৩ জন, নলডাঙ্গা: ১৬,৫৪৯ জন,বাগাতিপাড়া: ১০,৩০৭ জন। এ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং উইন্ডো মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category