• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নাটোর রেলওয়ে ষ্টেশনে ধর্মঘট যাত্রীদের তোপের মুখে ছেড়ে গেছে তীতুমীর

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

নাটোর প্রতিনিধি
পয়েন্টসম্যান ও পোটারদের ধর্মঘটের কারণে নাটোর স্টেশনে আটকে থাকা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি এক ঘন্টা পর নাটোর স্টেশন ছেড়ে গেছে। তবে অস্থায়ী কর্মচারীদের ধর্মঘট চলমান রয়েছে। বর্তমানে উত্তরাঞ্চলের সাথে নাটোর রেল স্টেশনের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকালে সিগনাল না পেয়ে নাটোর স্টেশনের আউটারে আটকা পড়ে আন্তঃনগর তীতুমীর এক্সপ্রেস ট্রেন।

এতে করে উত্তরাঞ্জলের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়৷ হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়তে হয় যাত্রীদের। এসময় টিকিটের টাকা ফেরত এবং ট্রেন চলাচলের দাবীতে হট্টগোল করে যাত্রীরা। পরে নাটোর স্টেশনের একজন স্থায়ী কর্মচারী দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পয়েন্টসম্যান আমিনুল ইসলাম জানান,রেলওয়েতে মাস্টার রোলে কর্মরত প্রায় ৫শ’পয়েন্টসম্যান ও প্রায় ৩শ’পোটার তাদের চাকরি স্থায়ীকরন সহ ৬দফাদাবিতে ঢাকায় অবস্থান করছেন।এ কারণে সিগন্যাল সমস্যায় পড়ে আটকা পড়ে ট্রেন।উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান নাটোর সহকারী স্টেশন মাস্টার কামরুন্নাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category