• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নানা আয়োজনে বর্ষবরণের উৎসবে মেতেছে রুপা সিক্সটিন পরিবার

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণের উৎসবে মেতেছে রুপা সিক্সটিন পরিবারের সদস্যরা। রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড়ে অবস্থিত এই ভবনটি।

আজ সোমবার নতুন বছর, নতুন ভোর, নতুন আশা- সব নতুনের আহ্বানে এলো ১৪৩২ বাংলা নববর্ষ।

এদিন সকাল থেকে লাল-সজ বিভিন্ন রঙ্গের পাঞ্জাবি পরা পুরুষ ও সাদা-লাল শাড়িতে দেখা মেলে এই পরিবারের নারীদের। হাতে আলপনা, মাথার খোপায় ফুল ও সাজসজ্জায় রঙিন করে তোলেন রুপা-১৬, (১০ তলা) ভবনের আঙ্গিনা। উৎসবে মূলত ভবনটিতে বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি), শিক্ষক দম্পত্তী, ডাঃ ও ইঞ্জিনিয়ার ও তাদের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাদ পড়েননি শিশুরাও।

সকাল থেকেই মেয়েরা নানা ধরনের খাবার অয়োজন করেন,খাবারের তালিকায় লুচি, দই , মিষ্টি, সুটকি মাছ, লাড্ডু,। তবে ১লা বৈশাখের প্রধান খাবার ইলিশ মাছ ভাজা ও পান্থা ভাত খাওয়া থেকে কেউ বিরত থাকেননি।

নববর্ষ উপলক্ষে রাজশাহীবাসী তথা দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রুপা ১৬ পরিবারের সদস্যরা।

তারা বলেন, আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি তুলে ধরতে চেয়েছি। বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি। আজ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছি।

তারা আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন ভাবে এই দেশকে গড়ে তুলব এবং বিকশিত করবো।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category