• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নামের মিলের অজুহাতে গ্রেফতার, পুলিশের কাছে স্ত্রীর ঘুষ দিয়েও মুক্তি মেলেনি দিনমজুরের

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি,

নামের সাথেমিল থাকার অজু হাতে বাগেরহাটের কচুয়া উপজেলার এক দিন মজুরকে আওয়ামী লীগ নেতা সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ।গত ৯ মে শুক্রবার গভীর রাতে কচুয়া উপজেলারমসনিগ্রাম থেকে কালাম খাঁনামের এই দিনমজুরকে আটক করে কচুয়া থানা পুলিশ। এদিকে, কালাম খাঁকে গ্রেপ্তারের পর তার স্ত্রী খোদেজা বেগম পুলিশদের ১০ হাজার টাকা ঘুষ দিয়েও স্বামীকে মুক্ত করতে পারেনি। সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এমন অভিযোগ করেন দিনমজুর কালাম খাঁর স্ত্রী খোদেজা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোদেজা বেগম বলেন, গত ৯ মে শুক্রবার গভীর রাতে কচুয়া থানা পুলিশ আমাদের বাড়ীতে পুলিশ প্রবেশ করে। এসময় তারা আমার স্বামীকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলতে থাকে এবং আপনার নামে মামলা আছে বলে গ্রেপ্তার করে নিয়ে যায়।এসময় আমি তাদের বারবার বলতে থাকি আপনারা যার কথা বলছেন তিনি মোঃ কালাম খাঁ এবং তার পিতার নাম আয়ুব আলী। আর আমার স্বামীর নাম কালাম খাঁ এবং তার পিতার নাম বারেক খাঁ। এরপরও পুলিশ কোন প্রকার যাচাই-বাছাই না করে আমার স্বামীকে টেনে হিছড়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরের দিন শনিবার সকালে আমিসহ আমার পরিবারের সদস্যরা আমার স্বামীর ভোটার আইডি কার্ড নিয়ে কচুয়া থানায় গেলে পুলিশ সদস্যরা আমাকে বলে ২৫ হাজার টাকা দিলে আপনার স্বামীকে ছেড়ে দেয়া হবে। কান্না জাড়িত কণ্ঠে খোদেজা বেগম আরও বলেন, আমি আমার কিছু স্বর্নালংকার বন্ধক রেখে ১০ হাজার টাকা জোগাড় করে পুলিশের হাতে তুলে দিলেও তারা আমার স্বামীকে ছেড়ে না দিয়ে উল্টো রাজনৈতিক হয়রানী মূলক মামলায় চালান করে দেয়।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ রাশেদুল আলম বলেন, নাশকতা মামলায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে কালাম খাঁকে আটক করা হয়। কালাম খাঁ কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নে মসনি গ্রামে শশুর বাড়ীতে বসবাস করে। তার বাবার নাম আয়ুব আলী। তিনি বাধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি আইডি কার্ডে পিতা হিসাবে বারেক খাঁর নাম উল্লেখ করেছেন। মূলত বারেক খাঁর তার শশুর এর নাম। তিনি গ্রেপ্তার এড়াতে এ কৌশল অবলম্বন করেছেন। আর ১০ হাজার টাকা ঘুষ এর বিষয়টি মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category