• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়ন করতে চাই; মেয়র লিটন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
রবিবার বিকাল সাড়ে ৪টায় নগর ভবনে মাননীয় মেয়র দপ্তরকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাসিক মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।
এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আমি রাজশাহীর সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত মেয়াদে করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে উন্নয়ন কাজে বাধাগ্রস্থ হয়েছি। এবার সকল বাধা-বিপত্তি পেরিয়ে আগামী ৫টি বছর নিবিড়ভাবে রাজশাহীর সার্বিক উন্নয়নে করতে চাই। আমি আমার নির্বাচনী প্রতিশ্রæতি বাস্তবায়ন করতে চাই, বিশেষ করে কর্মসংস্থানের বিষয়টি। রাজশাহীবাসীর প্রতি আমার আহŸান, আপনারা আমাকে ধৈর্য্য ধরেন, আমাকে সময় দিবেন, যে আস্থা রেখেছেন, আমি তার প্রতিদান দিতে চাই, সেটি দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২১ জুন ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে পুনঃনির্বাচিত হন। গত ৩ জুলাই রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী। এরআগে ২০০৮ থেকে ২০১৩ প্রথম মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত দ্বিতীয় মেয়াদে রাসিকের মেয়র ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category