• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

নিয়ামতপুরে হারানো গৃহবধূকে ফিরে পেল স্বামী।

দিনকাল বিডি / ২৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
বাড়ি থেকে হারানোর ৩ দিন পর স্ত্রী নুর নাহার(৪৫) কে খুজে পেলেন তার স্বামী মোকসেদুল আলী। শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে রবিবার (১৫ জানুয়ারি) নিখোঁজ হয় ওই গৃহবধূ। অনেক খোজাখুজি করে কোন সন্ধান না পেলে ওইদিন থানায় সাধারণ ডায়েরি করেন মোকসেদুল আলী।
সোমবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নে ভীমপুর গ্রামের জাহিদ হাসান ও তারেক হোসেন রাত ১০ টার দিকে ব্যাডমিন্টন খেলে বাড়ি ফেরার পথে ওই গ্রামে অপরিচিত মহিলাকে দেখে বাড়ি জিজ্ঞেস করলে তিনি হরিপুর বলে উত্তর দেন। পরে তারা ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিনুর ইসলামকে বিষয়টি জানান। জামিনুর ইসলাম ঘটনাস্থলে এসে হরিপুর গ্রামের লোকজনকে ফোনে জানালে তারা মোকসেদুল আলীকে নিয়ে ওই রাতেই ভীমপুর গ্রামে উপস্থিত হন। মোকসেদুল আলী তার স্ত্রীকে বাড়ি ফিরে যায়।
মোকসেদুল আলী বলেন, আমার স্ত্রীর কিছুদিন থেকে মাথার সমস্যা হয়েছে। কেউ কোন কথা বললে রেগে গিয়ে মারধর শুরু করতো। রবিবার কাউকে কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। খোজাখুজি করলেও কোন হদিস করতে পারি নি। এই ছেলেদের অসংখ্য ধন্যবাদ তাদের সহযোগিতায় আমার স্ত্রীকে খুঁজে পেয়েছি।
জামিনুর ইসলাম বলেন, ভীমপুর গ্রামের তারেক ফোন করলে সেখানে উপস্থিত হয়ে ওই গ্রামের পরিচিত একজনকে ফোনে জানালে তারা বর্ননা অনুযায়ী চিনতে পারে এবং তাদের উপস্থিত বুঝিয়ে দেওয়া হয়।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, গৃহবধূকে পাওয়া গেছে বিষয়টি থানায় এসে লিখিত ভাবে আমাকে জানিয়েছে ভিকটিমের স্বামী মোকছেদুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category