• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নৌকার প্রার্থী মাবুর হাতেই কক্সবাজার পৌরসভা

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ সোমবার, ১২ জুন, ২০২৩

হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার:: কক্সবাজার পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহবুবুর রহমান মাবু।

সোমবার (১২ জুন) অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ৩৮৪৪ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাশেদুর রহমান রাশেদকে হারান।

সারাদিন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া ইভিএমে সুষ্ঠু ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় ১২টি ওয়ার্ডের ৪৩ টি কেন্দ্রে নৌকা ২৮৪১৮ ভোট এবং নারিকেল গাছ ২৪৫৭৪ ভোট পেয়েছে।

কক্সবাজার পৌরসভায় ১২টি ওয়ার্ডে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন: ১নম্বর ওয়ার্ডে আকতার কামাল, ২নম্বর ওয়ার্ড- মিজানুর রহমান মিজান ৩ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম মুকুল ৪নম্বর ওয়ার্ডে এহেসান উল্লাহ ৫নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দীন শিকদার ৬নম্বর ওয়ার্ডে উমর ছিদ্দিক লালু,৭ নম্বর ওয়ার্ডে ওসমান সরওয়ার টিপু ৮নম্বর ওয়ার্ডে রাজবিহারী দাশ ৯নম্বর ওয়ার্ডে হেলাল উদদীন কবির ১০নম্বর ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু ১১নম্বর ওয়ার্ডে নুর মোহাম্মদ মাঝু ১২ নম্বর ওয়ার্ডে এমএ মঞ্জুর মন্জুর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে শাহেনা আকতার পাখি, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে ইয়াছমিন আকতার, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে জাহেদা আকতার ১০,১১,১২ নম্বর ওয়ার্ডে নাছিমা আকতার বকুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category