• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

নৌকা প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধিঃ
নৌকা প্রতীকের নেতা-কর্মীরা নির্বাচনী পরিবেশ চরমভাবে লঙ্ঘন করে চলেছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে আমার পোস্টার-পোস্টার ছিড়ছেন, আমার নেতা-কর্মী ও সমর্থকদের নানাভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শনসহ অরাজকতা সৃষ্টি করে নির্বাচন পরিস্থিতির শান্তি শৃঙ্খলা নষ্ট করছেন। এসব বেআইনি কর্মকাণ্ড এখনই কঠোরভাবে বন্ধ করা না হলে সুষ্ঠু নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে।

এছাড়া ব্যালটে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে হবে অন্যথায় ভোট কেন্দ্রে গেলে দেয়া নেয়া হবে বলে নৌকার লোকজন ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়াচ্ছেন। ফলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে শংকার মধ্যে রয়েছি।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার এসব অভিযোগ তুলে ধরেন। এসময় তিনি লিখিত বক্তবে আরও বলেন, আমার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ,

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী প্রতিমন্ত্রী পদ মর্যাদার খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দের পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে মোংলা-রামপালে (বাগেরহাট-৩) গণসংযোগ, সভা, সমাবেশে যোগ দিচ্ছেন ও নানা কৌশলে তার স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

এ সংবাদ সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, বাগেরহাট জেলা পরিষদ সদস্য জলিল শিকদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, বুড়িডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, পৌর কাউন্সিল সরোয়ার হোসেন, পৌরসভার ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাকিল ও ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শিকদারসহ অন্যান্য নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার এর আগে ১৪ ডিসেম্বার খুলনা সিটি করপোরেশন মেয়র (প্রতি মন্ত্রী পদমর্যাদা প্রাপ্ত)তালুকদার আব্দুল খালেক অনবরত নৌকা মার্কার পক্ষে ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনি প্রচার প্রসঙ্গে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন।

নৌকা প্রতীকের প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের স্বামী প্রতিমন্ত্রী পদ মর্যাদার প্রতীক বরাদ্দের পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category