• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায়
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, পিআইও প্রকৌশলী আব্দুর রহিম, পত্নীতলা ফাযার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ রাশেদুর রহমানসহ বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক সুধিজন প্রমূখ।

পরে পত্নীতলা ফাযার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ রাশেদুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া ও কশরত প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category