• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ মার্চ, ২০২৫

শাহারিয়ার শান্ত,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার প্রত্যুষে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনী মাধ্যমে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পত্নীতলা থানা, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২, নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখাসহ অঙ্গ এবং সহযোগী সংগঠন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) , বাংলাদেশ স্কাউট, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটি, দলিল লেখক সমিতি, এনজিও ফোরাম,দি হাঙ্গার প্রজেক্ট, সহ বিভিন্ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে দোয়া মোনাজাত করা হয়।

সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন। সাথে ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান। পরে কুচকাওয়াজের পুরস্কার বিতরণ, শহীদ মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, প্রণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মৎস্য কর্মকর্তা রুজিনা, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ। পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিকালে ক্রীড়া প্রতিযোগিতা,হাসপাতালে ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, মসজিদ মন্দির ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সহ নানা কর্মসূচী পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category