• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পদোন্নতি পাওয়ায় এসিল্যান্ডকে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সম্মাননা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

সোহাগ উদ্দিন
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আজকের দর্পণের ময়মনসিংহ ব্যুরো প্রধান সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি খ.ম শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জাতীয় দৈনিক চিত্র ত্রিশাল প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় দৈনিক আজকের দর্পণ ত্রিশাল প্রতিনিধি মোমিন তালুকদার, নাট্য ও সাহিত্য বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবর ত্রিশাল প্রতিনিধি ফাতেমা শবনম, আইন বিষয়ক সম্পাদক জাকিয়া বেগম আকলিমা, সদস্য আব্দুল কাদের জিলানী, জহিরুল কাদের কবির, সদস্য ও এসএফ টিভির ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল হাসান ফরহাদ, দৈনিক জনতার কণ্ঠ ত্রিশাল প্রতিনিধি ইকবাল হোসেন, অনলাইন পোর্টাল দিনকাল বিডি’র ত্রিশাল প্রতিনিধি সোহাগ উদ্দিন প্রমুখ।
সম্মাননা প্রদান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের পরিদর্শন খাতায় তার অভিব্যক্তি প্রকাশ করেন এবং প্রেসক্লাবে কর্মরত সকল সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category