• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পবায় বিপুল পরিমান অ্যালকোহল-সহ ৮ জুয়াড়ি আটক

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর পবায় বিপুল পরিমান অ্যালকোহল ও জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
শনিবার রাত সাড়ে ১০টায় পবা থানার দাদপুর পশ্চিম পাড়া এলাকার দুলালের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় জুয়া খেলা অবস্থায় ৮জুয়াড়ীকে আটক করা-সহ ৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।
আটককৃত হলো: রাজশাহী মহানগরীর পবা থানার দাদপুর পশ্চিম পাড়া এলাকার মৃত ইনশের ছেলে মোঃ দুলাল আলী (২৮), বাগিচাপাড়ার তমিজ উদ্দীনের ছেলে আফজাল হোসেন পাপ্পু (৩৪), পূর্ব পাড়ার মোঃ তজিবব রহমানের ছেলে মোঃ তসলিম উদ্দীন (৪৫), বড়গাছী এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ সাদেক (২৮) ও মোঃ সালাম মন্ডলের ছেলে মোঃ রাসেল আলী (২০), ভালাম এলাকার মোঃ সাবের আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২১) এবং এয়ারপোর্ট থানার শিয়ালবেড়ের আব্দুল মান্নানের ছেলে মোঃ রুবেল আলী (৩০) ও একই এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ সোহেল রানা (২৯)।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় জুয়া আইনে এবং আসামি দুলালের বিরুদ্ধে জুয়া আইনসহ মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার সকালে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category