• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস এখন মোংলা বন্দরে

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি।।

পর্যটক নিয়ে ভারতীয় মালিকানাধীন প্রমোদতরী “এম,ভি গঙ্গা এখন মোংলা বন্দরে শনিবার (০৪ ফেব্রæয়ারী) দুপুরে নৌযানটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি। এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী, ভারতীয় হাই কমিশনা প্রনয় ভার্মা ও মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীসহ পদস্থ কর্মকর্তারা জাহাজের পর্যটকদের ফুল দিয়ে অভ্যার্থনা জানান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেন, এই জাহাজটি বাংলাদেশে অবস্থানকালে খুলনা জেলার কয়রার আংটিহারা হয়ে সুন্দরবনে প্রবেশ করে। পরে মোংলা বন্দর হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন জাহাজে থাকা ৩০ জন বিদেশি পর্যটকরা। পরে নৌ পথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন প্রমোদতরী গঙ্গা বিলাসের যাত্রীরা। পরবর্তীতে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাদের।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৩ ফেব্রæয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে সুন্দরবনের নৌ সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশ করে “গঙ্গা বিলাস”। দেশের সীমান্ত থেকে সুন্দরবনের নৌপথে ভ্রমণকালে নিরাপত্তা নিশ্চত করতে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টিম রয়েছে এ প্রমোদতরীতে। গত ১৩ জানুয়ারী তরীটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বারানসি থেকে যাত্রা শুরু করা এই নৌযান বাংলাদেশ হয়ে আসাম রাজ্যের ডিব্রুগড়ে পৌছাবে ৫১ দিনে। পাড়ি দেবে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ। দুই দেশের মোট ২৭টি নদী পাড়ি দেবে এই প্রমোদতরিটি। আগামী ১৩ মার্চ গঙ্গাবিলাস একই পথে ফেরার কথা রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category