• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পলিথিন ব্যাগে মিললো ১৭পিস স্বর্ণেরবার

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় (১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭পিস ) স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৭ জানুয়ারি) ভোর রাতে উপজেলার পাঁচ ভূলাট সীমান্তের নয়কোনা বটতলা নামক স্থান থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়।

এসময় বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে শাহ আলম (৪২) ও একই থানার রুদ্রপুর গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৪০) স্বর্ণের বার গুলো ফেলে কৌশলে পালিয়ে যায়। পরে, বিজিবি ওই দুইজনকে পলাতক আসামি করে শার্শা থানায় স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়ের করেছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, উপজেলার পাঁচভূলাট সীমান্ত এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এমন গোপন সংবাদে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচভূলোট সীমান্তের নয়কোনা বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে থামতে বলে।এসময় তারা সাদা পলিথিনের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্যে রক্ষিত ১৭ পিস স্বর্ণেরবার জব্দ করা হয়।যার ওজন ১ কেজি ৯৮৩ গ্রাম।জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য প্রায় ১কোটি ৫০ লক্ষ ৩১ হাজার ১শত চল্লিশ টাকা।

পলাতক শাহ আলম ও রিয়াজুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে স্বর্নের চালান শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category