• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পাখি পল্লী পর্যটন কেন্দ্র আঁধারেও আলোকিত ঈদে বিশুদ্ধ বিনোদনে প্রস্তুত

দিনকাল বিডি ২৪ / ২৩৯ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে বিভিন্ন উৎসবে পরিবার নিয় এবং ঈদের ছুটি কাটাতে সপরিবারে কিংবা বন্ধু বান্ধব নিয়ে বিশুদ্ধ বিনোদন উপভোগ করতে বেচে নিতে পারেন নওগাঁর রাণীনগর পাখি পল্লী পর্যটন কেন্দ্র । উপজেলার রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক সড়কের ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকায় রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারাকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। বিশুদ্ধ বিনোদনের আশায় পরিবার নিয়ে ছুটে আসেন একটু প্রকৃতির প্রেমে হারিয়ে যেতে। বর্ষার সময় জলকেলি আর হাজার হাজার বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলোকেলি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে হাজারও পর্যটক। ইতিমধ্যেই প্রকৃতি প্রেমিদের জন্য খালের দুই পাশে ঝুলন্ত ব্রিজ স্থাপন করা হয়েছে সোলার স্টিট লাইট সিসি ক্যামেরা যেন সন্ধ্যার পর অন্ধকারেও স্থানটি পর্যটকদের জন্য নিরাপদ হয়। লাইটের আলোক ছটায় স্থানটি অসাধারণ হয়ে উঠেছে ।

উপজেলা প্রশাসন পাখি পল্লীকে টেকসই ও আরো আকর্ষনীয় করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। আকর্ষনীয় হয়ে উঠেছে খালের দুই পাশে চলা চলের জন্য ঝুলন্ত ব্রিজ । ঈদকে সামনে রেখে পর্যটন এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উপকরণ সহ হরেক রঙ্গে রঙ্গিন করা হয়েছে। ব্যতিক্রর্মী ঝুলন্ত ব্রিজ পাখি পল্লীতে আসা পর্যটকদের মাঝে ভিন্ন ধরণের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় দোকানী শফিকুল ইসলাম জানান এই পাখি পল্লী ঘিরে হাতিরপুল এলাকায় নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই পাখি পল্লীতে পর্যটকরা আসছেন। আসা করছি ঈদের ছুটির কয়েদিন হাজার হাজার পর্যটকদের আগমন ঘটবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ্যধারার বিনোদন কেন্দ্র বিনির্মাণ করার লক্ষ্যে পাখি পল্লীর সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। সন্ধ্যার পর পর্যটন এলাকা আলোর জন্য সোলার স্টিট লাইট স্থাপন করা হয়েছে। প্রধান সড়কের পাশে পর্যটকদের বিশ্রামের জন্য ছাতাযুক্ত একাধিক আকর্ষনীয় বসার স্থান নির্মাণ করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের মুক্তমঞ্চ, পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে। ঈদে পাখি পল্লীতে পর্যটকরা সপরিবারে এসে মনোরম পরিবেশে পর্যটন এলাকা ঘুরে দেখতে পারবে । আগামীতেও রক্তদহ বিল পর্যটন এলাকা আধুনিকায়নের কাজ অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category