• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পানি নিস্কাশনের নালা না থাকায় সুন্দরগঞ্জে পৌর শহরে হাটু পানি

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক নালা বা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলেই গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সভার বিভিন্ন পাড়া বা মহল্লায় জমে যাচ্ছে হাটুপানি। যার কারণে পৌরবাসিকে চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে। গত এক সপ্তাহের টানা ভারি বর্ষনে পৌরসভার বিভিন্ন সড়কে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে এমনকি উপজেলা পরিষদ চত্বরে হাটু পানি জমে গেছে। গত ২৪ ঘন্টায়ও নালা না থাকার কারণে পানি বের হতে পারেনি। সে কারণে পৌরবাসি কষ্ট করে হাটু পানি পারি দিয়ে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামি কোমলমতি ছেলে মেয়েরা চলাচল করতে পারছে না।
পৌরসভার ৮নং ওয়ার্ড কলেজ পাড়ার মিজানুর রহমান জানান, ভারি বৃষ্টি হলেই চলাচলের রাস্তায় হাটু পানি জমে যায়। কলেজ পাড়ায় পানি নিস্কাশনের জন্য কোন প্রকার নালা না থাকায় বৃষ্টি বাদলে এই দুর্ভোগ পোয়াতে হচ্ছে। বিশেষ করে সদর দাখিল মাদ্রাসা মাঠ, শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এমনকি উপজেলা পরিষদ মাঠেও হাটু পানি জমে গেছে।
শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমলা কান্ত বসুনিয়া জানান, সামান্য বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি জমে যায়। পানি নিস্কাশনের জন্য কোন প্রকার নালা নেই। বৃষ্টি বাদলের পর অত্যন্ত ৩৬ ঘন্টা সময় লাগে মাঠ হতে পানি সরে যেতে। বহুবার বিষয়টি পৌর কাউন্সিলর ও উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে। আজও কোন ব্যবস্থা হয়নি।
পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার মো. নাজির হোসেন জানান, তিনি সবেমাত্র যোগদান করেছেন। ইতিমধ্যে পৌরসভার একটি বড় প্রকল্পের টেন্ডার হয়েছে। আশা করা যাচ্ছে কাজ শুরু হতে ছোটখাট সমাস্যা সমুহ সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category