• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরের দরিদ্র মেধাবী উম্মে হাবিবার পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক গ্রামের দরিদ্র এক কৃষক পরিবারের অদম্য মেধাবী সন্তান উম্মে হাবিবা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও আর্থিক দৈন্যতার কারনে ভর্তি হতে পারছিল না,ঠিক সেই মূহুর্তে তার পাশে এসে দাঁড়ালো উপজেলা প্রশাসন। বাড়িয়ে দিল আর্থিক সহযোগিতার হাত। সুযোগ করে দিল বিশ্ববিদ্যালয়ে পড়ার। দরিদ্র কৃষক বাবার অদম্য মেধাবী সন্তানের চলার পথ আবারো গতিশীল হলো।

দরিদ্রতা প্রতি পদে পদে টেনে ধরছিলো পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের এ শিক্ষার্থীকে, কিন্তু হার মানাতে পারেনি তার অদম্য ইচ্ছা আর পরিশ্রমকে। এসএসসি আর এইচএসসি দুটোতেই জিপিএ-৫। অতঃপর কঠোর পরিশ্রম করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “এগ্রিকালচার” বিষয়ে স্নাতকে ভর্তির সুযোগ পেল। কিন্তু আবারও ধাক্কা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি কোনভাবেই যোগাড় হয় না, দু’চোখে শুধু স্বপ্ন ভাঙ্গার ভয়। অবশেষে উপজেলা প্রশাসন, পার্বতীপুর মেয়েটির পাশে এসে দাঁড়ালো। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর আর্থিক সহায়তায় ভর্তি ফি’র ব্যবস্থা হলো। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো হার না মানা মেয়েটি। সে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখে। তার স্বপ্ন বাস্তবে রূপলাভ করুক। চলার পথ হোক আরো প্রশস্ত।

হার না মানা এই মেধাবী শিক্ষার্থীর পাশে এসে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল প্রশংসিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category