• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরের কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু হয়েছে। চার দিন বন্ধ থাকার পর প্রয়োজনীয় মেরামত শেষে শনিবার (২২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন সম্পন্ন ১ নম্বর ইউনিটটি চালু করা হয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ইউনিটি চালুর মাধ্যমে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপপাদন পুনরায় শুরু হলো।

জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ২য় ইউনিট ও ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল ১ম ইউনিট। কিন্তু মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

জানা যায়,তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটির ইআরপি হিটারের বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টা ৩৮ মিনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২য় ইউনিটিতে ওভার হোলিং এর জন্য সার্ট ডাউন চলছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ম ইউনিটটির বয়লার টিউব ফেটে গেলে বন্ধ হয়ে যাওয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায় । প্রয়োজনীয় মেরামতের পর শনিবার সন্ধ্যায় ১ নম্বর ইউনিটটি চালু করা হয়। যা থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। তবে তাপ বিদ্যুৎ কেন্দ্রের অন্য ইউনিট দুটি এখনও চালু করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যান্ত্রিক ত্রুটি মুক্ত করে অথাৎ প্রয়োজনীয় মেরামত শেষে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটির মেরামত কাজ চলছে এবং শীঘ্রই তা চালু করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category