• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই মেম্বার প্রার্থীর সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ইউপি নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই মেম্বার প্রার্থী সংবাদ সম্মেলন করছেন। রবিবার (১ জানুয়ারী) শ্রীমন বাগান বাড়ীতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৩ জন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আনোয়ার হোসেন বিজয়ী হন এবং মিনার হোসেন ও আনারুল হক পরাজিত হন। এই দুই পরাজিত প্রার্থী নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাঁরা নির্বাচনে কি ধরনের অনিয়ম হয়েছে তার বর্ননা দিয়ে ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য নির্বাচনের ফলাফলে প্রিজাইডিং অফিসারের অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ ও ফলাফল বাতিল করে পূনরায় ভোট গ্রহণের দাবী জানান। এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন,এ ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের বরাবর আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category