• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫০ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় পার্বতীপুর রশীদ এ্যান্ড সন্স প্রতিদ্বন্দ্বী বর্ষা ট্রেডার্সকে হারিয়ে বিজয়ী হয়। শনিবার (৬ মে) বিকেলে পার্বতীপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেনের পৃষ্ঠপোষকতায় ও পার্বতীপুর ক্রিকেটার্স ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জোবায়দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম পি।

খেলায় বর্ষা ট্রেডার্সকে ৫ উইকেটে হারিয়ে রশীদ এ্যান্ড সন্স জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ লিটন ও বিশাল ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন দল পার্বতীপুর রশীদ এন্ড সন্সকে ট্রফি ও ৬০ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দল বর্ষা ট্রেডার্সকে ট্রফি ও ৪০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমেনিন মোমিন,মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান এম এ ওহাব সরকার, খোলাহাটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category