• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে খুর-সন্ত্রাসের স্বীকার দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক, গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে খুর-সন্ত্রাসের ঘটনা ঘটেছে। এ ঘটনার স্বীকার দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২রা ফেব্রুয়ারী) গভীর রাতে। এ ঘটনায় জড়িত দুই খুর- সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃতদের দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে পার্বতীপুর মডেল থানা পুলিশ। জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন খাগড়াবন্দ গ্রামে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং শিহাব (১৮) ও রাসেল (১৯) কে খুর সন্ত্রাস চালিয়ে হত্যার চেষ্টা করেছে। খুর সন্ত্রাসের স্বীকার দু’জনই এবারের এসএসসি পরীক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। এ ঘটনায় পুলিশ জনতার সহায়তায় ঘটনার সাথে জড়িত মারুফ (২০) ও রাব্বি (১৯) নামক দুই যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২রা ফেব্রুয়ারী) দিবাগত রাত ১ টার দিকে।

জানা যায়, ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে খাগড়াবন্দের মাগোইজের বাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে খেলা কমিটি। উক্ত অনুষ্ঠানে সাধারন সাংস্কৃতিক কার্যক্রম চলার কথা থাকলেও গোপনে একটি পক্ষ যাত্রাদলের মেয়ে নিয়ে এসে অশ্লীল নাচ-গানের আয়োজন করে। এতে কিশোরদের মধ্যে একটি পক্ষ এসবের বিরোধিতা করলে ঘটনার সূত্রপাত ঘটে।

পার্বতীপুরের বর্ডার সংলগ্ন রংপুর জেলার বদরগঞ্জ খইতা পাড়ার উগ্র কিশোর চক্র বাঁধা প্রদানকারী পক্ষটির উপর খুর-সন্ত্রাস চালায়। এতে দুজনের গলা,হাত ও শরীরের বিভিন্ন স্থান কেটে ক্ষত-বিক্ষত হয়ে যায়। খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হারুনের নেতৃত্বে একদল পুলিশ ঐ সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে জনতা কর্তৃক আটককৃত দুই খুর-সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আহতদের স্বজন বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে (মামলা নং- ০৫)।

এ ব্যাপারে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে যোগাযোগ করা হলে, তদন্তকারী কর্মকর্তা এস আই হারুন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা দুজনকে গ্রেফতার করেছি এবং এ ঘটনার জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category