• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মোটরসাইকেল যোগে রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা কালে এই দূর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ মে ) বেলা ১১ টায় পার্বতীপুরের মোবারকপুর বহি গ্রাম রেলওয়ে লেভেল ক্রসিং গেটে খুলনাগামী যাত্রীবাহী রকেট মেইল ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

জানা গেছে, হামিদুর রহমান (৪০) কৈমারী ব্র্যাকের ক্যাডেট অফিসার ও সুশান্ত রায় (৩৯) বিকাশ ব্যবসায়ী। দু’জনেই একই মোটরসাইকেল যোগে নওগাঁ যাওয়ার পথে পার্বতীপুরের মোবারকপুর বহি গ্রাম রেলওয়ে লেভেল ক্রসিং গেট অতিক্রম করার চেষ্টা কালে মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সময় চিলাহাটি থেকে খুলনাগামী দ্রুত গতিতে ছুটে আসা যাত্রীবাহী রকেট মেইন ট্রেন তাদেরকে ধাক্কা মারলে তারা ট্রেনে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

জানা যায়,হামিদুর রহমান কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার মুসলিমপাড়া গ্রামের মোঃ হাকিমুদ্দিনের পুত্র এবং সুশান্ত রায় পিতা আলেঙ্গা মহন্ত রায় কৈমারী জলঢাকা নীলফামারী।

দূর্ঘনার সংবাদ পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দূর্ঘনায় নিহত হামিদুর রহমান ও সুশান্ত রায়ের মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রেলওয়ে থানার এস আই মোঃ সাজিদ হোসেন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category