• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে ট্রেন নাচালানোর হুঁশিয়ারী দিলেন রানিং স্টাফরা

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ রবিবার, ৬ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দেড়শ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ের কর্মচারীদের বেতন-ভাতার কাঠামো স্বতন্ত্র। কিন্তু নতুন বেতন-ভাতা কাঠামোয় ‘মাইলেজ’ সুবিধা বঞ্চিত হওয়ার শঙ্কায় ট্রেনের চালক ও গার্ডরা ক্ষুব্ধ হয়েছেন। মাইলেজের সুবিধা কমানোর প্রতিবাদে তারা ঐক্যবদ্ধ হয়েছেন।

দিনাজপুরের পার্বতীপুরে (৬ আগস্ট) রবিবার সকাল ১১ টায় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) এর আয়োজনে বেতন ও পেনশন কমানোর প্রতিবাদে সর্বস্তরের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্ম বিরতির র্যালী ও পথসভা করেছেন সংগঠনটি।
রেল ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় প্রতিদিনই তারা প্রতিবাদ-বিক্ষোভ করছেন। মাইলেজ (অতিরিক্ত হিসাবে মাইল প্রতি আর্থিক সুবিধা) সমস্যার দ্রুত সমাধান না হলে ট্রেন চালানো বন্ধসহ লাগাতার আন্দোলনের হুমকি দিচ্ছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সফটওয়্যার ‘আইবাস প্লাস প্লাস’র মাধ্যমে রেলের কর্মচারীদের বেতন-ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পরিবহণ বিভাগের (রানিং স্টাফ) ‘মাইলেজ’ সুবিধা বঞ্চিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর প্রতিবাদে রেলভবন ঘেরাওসহ রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলের কারখানায় বিক্ষোভ করা হচ্ছে। বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালনের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী ইউনিয়ন এর কার্যকারী সভাপতি বি এম শহীদুল ইসলাম রানা বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের বঞ্চিত করতে একটি চক্র দাপিয়ে বেড়াচ্ছে।
১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর এক অনুশাসনে তাদের মাইলেজ (রেলের আইন অনুযায়ী) পাওয়ার কথা বলা রয়েছে। আমাদের পক্ষে আদালতের রায়ও আছে। কিন্তু, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রেলের মাইলেজ সুবিধা নতুন করে নির্ধারিত করা হয়েছে।
এটি রেলওয়ে আইনের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাস্তবায়ন করা হলে মাইলেজ সুবিধা থেকে চালক-গার্ডরা বঞ্চিত হবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বেসিকের সঙ্গে ৭৫ শতাংশ টাকা যোগ হবে না।
তিনি আরও বলেন, ১৬২ বছরের নিয়ম-নীতি ভঙ্গ হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ট্রেন চালানো বন্ধ করে দেওয়া হবে। অধিকার বাস্তবায়নে যা যা করা দরকার আমরা তাই করব।
এসময় আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নে সভাপতি মোঃ সাইফুল আজম.টি টি রাসেল.মোঃ মোস্তাফিজুর রহমান,মোঃ মানোয়ার হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category