• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের পার্বতীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১ টায় উপজেলা কৃষি দপ্তর চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়।পার্বতীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা নাসরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ বিতরণ করা হয়। এর আগে রেলী বের করা হয়। রেলী শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলা ২৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category