• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে পিতার হাতে পুত্র খুন,পিতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে পিতার হাতে খুন হয়েছে পুত্র। এ ঘটনায় পিতাকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর খুন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে,শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম তাঁর পুত্র নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে পুত্রের মাথায় আঘাত করেন। এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি সে মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানে কাজ করত।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছে| এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category