• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে পূজা মন্দিরের পুরোহিতদের কে ধুতি ও ফতুয়া উপহার

দিনকাল বিডি / ২১৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে সাবেক মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিনাজপুর-৫ আসনের সাত বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের নামে প্রতিষ্ঠিত “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের” পক্ষ থেকে দশ টি পূজা মন্দিরের পুরোহিতদেরকে উপহার হিসেবে ধুতি ও ফতুয়া প্রদান করা হয়েছে। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারজানা রহমান শিমলার পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়ন।

জানা গেছে, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফিজার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফারজানা রহমান শিমলার পক্ষ থেকে পার্বতীপুর পৌরসভার মোট ১০ টি পূজা মন্দিরের পুরোহিতদের কে ধুতি আর ফতুয়া উপহার দেওয়া হয়। পূজা মন্দির গুলোর মধ্যে রয়েছে তেলকল মন্দির, বারোয়ারী মন্দির,কালীবাড়ী মন্দির,রেলওয়ে সাহেব পাড়া মন্দির,বাবুপাড়া হরিজন মন্দির,পুরাতন বাজার রেলগেট হরিজন মন্দির,তিলাইয়ের পাড় আদিবাসী মন্দির,সরকার পাড়া থানা মোড় মন্দির, সরকার পাড়া মন্দির ও সরকার পাড়া মাঝা পাড়া মন্দির। শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা স্বরুপ এই প্রথম কোন সংগঠন পুরোহিতদের উপহার হিসেবে ধুতি ও ফতুয়া দিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category