• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
পার্বতীপুর পৌর কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে পিতার স্থাবর অস্থাবর সম্পত্তি আত্মসাতের অভিযোগ করেছেন তার সহদর ভাই আব্দুল কুদ্দুস। গতকাল রোববার দুপুরে শহরের নতুন বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে আব্দুল কুদ্দুস জানান, পিতা-মাতা, তিন ভাইসহ যৌথ পরিবার তাদের। তার পিতা কয়েক বছর আগে নিজ জমি ব্যাংকে বন্ধক রেখে ৪৫ লাখ টাকা ঋন গ্রহন করেন। পরবর্তীতে জমি বন্ধক রেখে বিভিন্ন জনের কাছে আরো ২৫ লাখ টাকা গ্রহন করেন তিনি। এই সমুদয় টাকা তিনি ছেলে আবু বক্কর ছিদ্দিককে ব্যবসা করার জন্য দেন। আবু বক্কর ছিদ্দিক সেই টাকা দিয়ে আলেয়া ট্রেডার্স নামের ধান চাল ও কীটনাশকের ব্যবসা শুরু করেন। এক পর্যায়ে কাউন্সিলর আবু বক্কর ছিদ্দিক সবার অগোচরে ব্যবসার টাকা দিয়ে নিজ নামে ১২১ শতক ও তার স্ত্রী সাবরিনা আক্তার সুুইটি’র নামে উপজেলার হাবড়া ও কাটামারী এলাকায় ৭৯ শতাংশ জমি ক্রয় করেন। সেই সাথে প্রচুর টাকা নির্বাচনেও খরচ করেন তিনি। এতে তাদের পারিবারিক ব্যবসা দেউলিয়া হয়ে যায় । কিন্তু নিজে লাভবান হন। এ ছাড়া তার বাবার অসুস্থ্যতার সুযোগ নিয়ে দুইটি বাড়ী নিজ নামে লিখে নেয় যা তার নির্বচনী হলফ নামায় উল্লেখ করা হয়েছে। পৈত্রিক সম্পতি থেকে তাকে বঞ্চিত করার অপচেষ্টার প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি জানান। কুদ্দুস পৌর শহরের রিয়াজ নগর মহল্লার আব্দুর রাজ্জাকের ছেলে। আবু বক্কর ছিদ্দিক পার্বতীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category