• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এটি ৭ম আসরের ৪র্থ ও শেষ খেলা। খেলায় ঢাকা বিভাগের ঐতিহ্যবাহী টাঙ্গাইল ফুটবল একডেমী দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৪র্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মনপুরা মাঠের ৪ বারের চ্যাম্পিয়ন ও হ্যাট্রিক চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমি দল।

খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন যথাক্রমে স্বাধীন ও সাগর এবং দ্বিতীয়ার্ধে বায়েজিদ তৃতীয় গোলটি করেন। প্রকৃতপক্ষে এই খেলায় টাঙ্গাইল দল এক প্রকার কোন প্রতিরোধই গড়তে পারেনি। বিজয়ী দলের পক্ষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সৈয়দপুর দলের আফ্রিকান খেলোয়াড় গাচ।শুক্রবার (১৯ জানুয়ারী) বিকেলে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি মনপুরা উন্মুক্ত ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (মামুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগার আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাদিকুল ইসলাম।

খেলায় ধারা বর্ণনায় ছিলেন, পার্বতীপুরের সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারা ভাষ্যকার তাইফুল ইসলাম তপু। প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন পাবনার তুষার সরকার। তার সহকারী দু’জন ছিলেন জাহাঙ্গীর ও আল আমিন।

উল্লেখ্য নক আউট ভিত্তিক ৮ দলের এই টুর্নামেন্টটির এটিই ছিলো শেষ খেলা। আগামী ২৬ জানুয়ারী টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুষ্টিয়া জেলা দলের মোকাবেলা করবে পঞ্চগড় বোদা ফুটবল একাডেমি। পরের ২ ফেব্রুয়ারীর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রংপুর (পীরগঞ্জ) ও টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন দল সৈয়দপুর ফুটবল একাডেমি। গত ৩০ ডিসেম্বর উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে প্রতি শুক্রবার বিকেলে । আগামী ৯ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category