এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এই আন্তর্জাতিক দিবসকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
দিবসটি উপলক্ষে ব্যাটারিচালিত ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি, শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ।
সকাল থেকেই শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে শোভাযাত্রা বের করেন এবং প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। “দুনিয়ার মজদুর এক হও” ও “৮ ঘণ্টা কর্মঘণ্টা কার্যকর করতে হবে”সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
শহীদ ময়দান সংলগ্ন পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের হাজারো সদস্য অংশ নেন।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে পার্বতীপুরে অনুষ্ঠিত ১লা মে’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেডএম রেজওয়ানুল হক এমপি।