• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে বিএনপি’র উদ্যোগে যৌথ সভা ও ৩১ দফা লিফলেট বিতরণ

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের আগামির বাংলাদেশের রুপরেখা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দিনাজপুরের পার্বতীপুরে মোমিনপুর ইউনিয়নে যৌথ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে মোমিনপুর ইউনিয়ন এর যশাই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে যৌথ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

মোমিনপুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, উপজেলা বিএনপির সহ সভাপতি অহিদুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোখলেছুর রহমান,

উপজেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুবায়ের হোসেন (বাবু),পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম চাঁদ আলী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সোহেল মারুফ স্বপন,ইঞ্জিনিয়ার এ জেডএম আরিফুল হক রিয়েল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,মোমিনপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, যুবদল সভাপতি লোকমান হাকিম ও সাধারণ সম্পাদক আল মর্তুজা বাবলু।
সভায় আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম সহ পার্বতীপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, উপজেলা মহিলা বিএনপি সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category