• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও মিলাদ মাহফিল

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ রবিবার, ৭ জুন, ২০২৬

এম এ আলম বাবলু,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে পার্বতীপুর আদর্শ কলেজের হলরুমে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,
পার্বতীপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক শাহাদত হোসেন শাদো, পৌর বিএনপি’র সভাপতি আনোয়ারুল ইসলাম,
ফুলবাড়ী বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মুর্তজা হক শাহ, পার্বতীপুর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান সিয়াম, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক মোমিনুল ইসলাম, বিএনপি নেতা নুর আলম প্রমুখ।
প্রধান অতিথি বক্তৃতায় বলেন, পৃথিবীর কোন সামরিক শাসকের তৈরি দল বেশীদিন টিকে নাই। কিন্তু একমাত্র বাংলাদেশেই শহীদ জিয়ার তৈরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের মানুষের মনিকোঠায় এখনও জায়গা করে রেখেছে। এর মূল কারনই হলো, জিয়া ছিলেন সাচ্চা দেশ প্রেমিক ও বাংলাদেশ সৃষ্টির অন্যতম একজন রূপকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category