• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ সহ যৌথ বাহিনী হাতে আটক-১

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ জুন, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২২ জুন) রাতে উপজেলা পরিষদ সংলগ্ন পশ্চিম হুগলী পাড়ায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত আসামীকে সোমবার (২৩ জুন) দিনাজপুর জেলা আদালতে পাঠিয়েছেন পার্বতীপুর মডেল থানা পুলিশ।

জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পার্বতীপুর উপজেলা সংলগ্ন পশ্চিম হুগলী পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান চলাকালে বাড়ির মালিক আলফাজুরের পুত্র আব্দুর রউফ অপু (৩২) এর হেফাজতে থাকা ২২শ’ ৮৯ পিস নেশাজাতীয় টাপেন্ডাডল ট্যাবলেট,নগদ ৭৫,৬৭০ টাকা,৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনী অপুকে ঘটনাস্হল থেকেই আটক করে। একই দিন রাতে মালামাল সহ আটককৃত অপুকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।

যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category