• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে ১৬ টি দল নিয়ে শুরু হওয়া বীর মুক্তিযোদ্ধা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে শিমু প্লাস্টিক বগুড়া বনাম খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। খেলায় ট্রায় বেকারে ৫-৩ গোলে খেলোয়াড় কল্যান সমিতি রাজশাহী বিজয়ী হয়।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসুপাড়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে, বাসুপাড়া গ্রাম বাসীর আয়োজনে, উৎসব মুখর পরিবেশে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক। সভাপতিত্ব করেন উত্তর সানন্দার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম মিলু।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরকার মোঃ শামিম আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনিন মোমিন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু, বাসুপাড়ার কৃতি সন্তান ডাঃ আহাদ আলী,৩ নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি হুমায়ুন কবির,বাসুপাড়া স্কুলের প্রধান শিক্ষক
আসলাম আলী ও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আরশেদ আলী।

ফাইনাল টুর্নামেন্টে নির্ধারিত সময়ে কোন পক্ষে গোল না হওয়ায় ট্রাইবেকারে ৫-৩ গোলে শিমু প্লাস্টিক বগুড়াকে পরাজিত করে জয়ী হয় খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। এসময় রানার্স আপ বগুড়াকে ৪০ হাজার ও রাজশাহীর অধিনায়কের হাতে ৬০ হাজার প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান মোস্তা,
সহকারী রেফারি হিসেবে ছিলেন মতিউর রহমান মতি ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category