• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে এক যুবকের কারাদণ্ড

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাহিত সম্পত্তি চুরির উদ্যোগে অপরাধ মূলক বল প্রয়োগের অপরাধে এক যুবককে কে ১ বছর ১১ মাস ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। রবিবার (১৩ নভেম্বর ) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন। সোমবার সকালে দন্ডপ্রাপ্ত যুবককে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,রবিবার রাতে পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় রেলওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) দেওয়ান মোঃ জিয়াউর রহমান ও সঙ্গী ফোর্সদের সহযোগিতায় প্রীতম সাহা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত চলা কালে রেলওয়ে জংশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে মোঃ বিপুল হোসেন (২১) নামক এক যুবক কে গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রেলওয়ে থানাধীন নিউ কলোনীর মৃত শাহাদত হোসেনের পুত্র।

গ্রেফতারকৃত যুবক কে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ঘটনাস্হলেই দন্ডবিধি, ১৮৬০ এর ৩৫৬ ধারা মোতাবেক ১ বছর ১১ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবক কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category