• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের অপরাধে এক জনের কারাদণ্ড

দিনকাল বিডি / ১৭৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মাদক সেবনের অপরাধে এক জনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। শুক্রবার (১৮ নভেম্বর ) মধ্য রাতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এই দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তকে শনিবার সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্য রাতে পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় রেলওয়ে থানা পুলিশের এসআই (নিঃ) দেওয়ান জিয়াউর রহমানসহ অফিসার ও সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় প্রীতম সাহা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত চলা কালে রেলওয়ে এলাকার ইসলামপুরের (কালীবাড়ি) আব্দুর রাজ্জাক এর বসত বাড়ী থেকে মাদক (ট্যাপেন্টাডল) ট্যাবলেট সহ মাদক সেবনের অপরাধে শাহাদাত (৪০) কে গ্রেফতার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক ঘটনাস্হলেই মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) (২১) ধারা মোতাবেক শাহাদাত পিতা মৃত আব্দুল গফুর সাং কালীবাড়ি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কে ১ বছর ১১ মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত কে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category