• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

পার্বতীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বাদ যোহর এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে,ভারতে রাসুলুল্লাহ (সাঃ) এর নামে জঘন্য কটুক্তিকারী মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাম গিড়ি মহারাজ এবং তাকে সমর্থন কারী বিজেপি সংসদ নিতেষ নারায়ণ রায়কে গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে হাবড়া ইউনিয়ন ইমাম সমিতি। হাবড়া ইউনিয়ন ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত তৌহিদী জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে বাদ যোহর শুরু হয় এবং সুদুর ডাঙ্গা দাখিল মাদরাসা হয়ে চৌরাস্তা বাজারের এসে শেষ হয়।

এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর নামে কটুক্তির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন হাবড়া ইউনিয়ন ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু হায়াত,ইমাম সমিতর সভাপতি মাওলানা মুফতি আব্দুল মতিন,উপদেষ্টা কমিটির সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, সহ-সভাপতি হাফেজ মোঃ মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মেজবাহুল আলম,সহ-সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আসাদুল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ শাহিন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ৬৫ টি মসজিদের ইমাম,৮ টি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীগন সহ হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category