• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে মাটির নীচ থেকে বিপুল পরিমান কাটা রেল লাইন উদ্ধার সহ একজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মাটির নীচ থেকে বিপুল পরিমান চুরি যাওয়া কাটা রেল লাইন উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ টায় উপজেলার রামপুর ইউনিয়ন থেকে এসব রেল লাইন উদ্ধার করা হয়।

জানা গেছে, মাটির নিচে বিপুল পরিমান কাটা রেল লাইন রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপি ওই গ্রামে গোয়েন্দা তৎপরতা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে রেল লাইন রাখার বিষয়টি অবগত করানো হয় সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষকে। বিষয়টি জানতে পেরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব ও পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান,সাব ইন্সপেক্টর কাজল হক ফোর্সসহ আরএনবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর ঘাটপাড়া গ্রামের বাবু রামের ছেলে রনজিত রায়ের বাড়িতে তল্লাসী চালায় অভিযানিক দল। চার ঘন্টার অভিযানে বাড়ির পাশের মাটির নিচ থেকে ৪ ফিট সাইজের ৮৮ পিস কাটা রেল লাইন ও ৬ ইন্সি দৈর্ঘের ১০ টি কাটা রেল লাইন উদ্ধার করা হয়। সেই সাথে অবৈধ মজুদের অভিযোগে বাড়ীর মালিক রনজিত রায় (৩২) কে গ্রেফতার করে পার্বতীপুর রেলওয়ে থানায় নিয়ে আসা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব জানিয়েছেন, আরএনবি তিন সদস্য গোঁপনে দিনব্যাপি নজদারী চালিয়ে তথ্য সংগ্রহ করে । তাদের তথ্যের ভিত্তিতে রেলওয়ে থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে চুরি যাওয়া রেলওয়ের মালামাল উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর সাজিদ হাসান জানান, রেলওয়ের চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের জন্য আরএনবির চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব সহযোগীতা চাইলে ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে কাটা লাইন উদ্ধার করা হয়। সেই সাথে বাড়ির মালিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং পরদিন তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category