• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মন্মথপুর জামতলী স্কুল মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

পার্বতীপুরের মন্মথপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসী আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ জেড এম মেনহাজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী সরদার মোঃ হামিদুল হক।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক,ক্রীড়া অনুরাগী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক,পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম।

উদ্বোধনী খেলায় অংশ নেয় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ ও সৈয়দপুর কোচিং সেন্টার। খেলায় ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টার বিজয়ী হয়। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category