• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মেহের একাডেমী সৈয়দপুর বনাম যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতি পার্বতীপুর অংশ গ্রহণ করেন। খেলায় ১-১ গোলে সমতায় এলে ট্রাইব্রেকারে ৩-২ গোলে মেহের একাডেমী সৈয়দপুরকে পরাজিত করে যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতি পার্বতীপুর বিজয়ী হয়। সোমবার (৬ জানুয়ারি ) বিকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

ক্রীড়া অনুরাগী ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক,পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপি’র সভাপতি এ, জেড, এম রেজওয়ানুল হক এর পুত্র ইঞ্জিনিয়ার এ,জেড, এম আরিফুল হক রিয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স ও ওয়ার্ড বিএনপি’র মমিনুল ইসলাম।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম,সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও রুবেল।
এসময় আরোও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফাইজুল হক সরকার,খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিক,সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম শাহ, সমাজসেবক আজহার আলী সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category