• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় আর এস এফ সি নওগাঁ বনাম সুমন ফুটবল একাদশ বগুড়া অংশগ্রহণ করেন। খেলাটিতে ৩-০ গোলে আর এস এফ সি নওগাঁকে পরাজিত করে সুমন ফুটবল একাদশ বগুড়া জয়ী হোন। সোমবার (২০জানুয়ারি ) বিকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনারুল হক,সিনিয়ার সহ-সভাপতি মাহমুদুর রশিদ বাবলু,সহ-সাধারণ সম্পাদক মানজুর রশিদ,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী,সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন,পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু,পৌর বিএনপি’র প্রচার সম্পাদক মোশারফ হোসেন,সরদার মোঃ ইঞ্জিনিয়ার হামিদুল হক,সমাজসেবক আজাহার আলী,স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও রুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category