• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে ম্যান্স ব্রাইটেন রেসিডেন্সিয়াল স্কুলের এক যুগ বর্ষপূর্তি অনুষ্ঠান

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বছিরবানিয়া বাজার ম্যান্স ব্রাইটেন রেসিডেন্সিয়াল স্কুলের এক যুগ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর ) বিদ্যালয় প্রাঙ্গণে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অত্র প্রতিষ্ঠানের এক যুগ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা,বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুর আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি,সহ-সভাপতি উপজেলা বিএনপি ও সাবেক চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আফসার আলী সরকার। স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃআনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক মন্ডল,সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, উপজেলা বিএনপির সদস্য শরিফুল ইসলাম বকুল,মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ মোছাঃ শওকত আরা শুকতারা,কে বি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এস কে তালুকদার প্রমুখ।

এ সময় বছিরবানিয়া যুব সমাজ,বছিরবানিয়া সমাজকল্যাণ সংগঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক কর্মকাণ্ডে অবদান, প্রতিষ্ঠানের সেরা শিক্ষক,পূর্বের অবদান কৃর্তি শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন ক্যাটাগরীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মোট ১৬৯ জনকে অতিথিবৃন্দরা ক্রেস্ট প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category