• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

পার্বতীপুরে রেলওয়ে লেভেল ক্রসিং গেটে ইউরিয়া বোঝাই ট্রাক বিকল,ট্রেন চলাচল বিঘ্নিত

দিনকাল বিডি / ১০৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদিবাড়ীর রেলওয়ে লেভেল ক্রসিং গেটে একটি ইউরিয়া সার বোঝাই ট্রাক লেভেল ক্রসিং গেট অতিক্রম করার সময় হঠাৎ চাকার স্প্রীং ভেঙ্গে বিকল হয়ে পড়লে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা ধরে চেষ্টার পর বিকল ট্রাকটি লেভেল ক্রসিং গেট থেকে অপসারণ করা হলে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৭ জানুয়ারী ) দুপুরের দিকে এই অচলাবস্থার ঘটনাটি ঘটে।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে,ঘটনার দিন ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক পার্বতীপুর বাফার গোডাউনে আসার পথে পথিমধ্যে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার থাকায় (ঢাকা মেট্রো- ট, ১৮-৮৫৪৯) ট্রাকটি হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট অতিক্রম করার মুুহুর্তে বিকল হয়ে পড়ে। এ সময় পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা ধরে প্রচেষ্টার পর রেলওয়ে লেভেল ক্রসিং গেট থেকে ট্রাকটি অপসারণ করার পর এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে লেভেল ক্রসিং এ ট্রাক বিকল হওয়ার ঘটনার পর পরই রেলওয়ের রিলিফ ট্রেন ঘটনাস্হলে পৌঁছে।

জানা যায়,পার্বতীপুর শহরতলীর হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেটসহ দুই পাশের রাস্তার দুরাবস্থার কারণে এ ধরনের ঘটনা হরহামেশায় ঘটছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category