• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

পার্বতীপুরে সমবায় দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালিত হয়।

দিবসটি পালনের শুরুতেই জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয় এবং একটি রেলী বের করা হয় ।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদর হল রুমে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রউফ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি)খালেদ বিন মনসুর।

সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুর সেন্ট্রাল কো-অপারেটিভ সেলস অ্যান্ড সাপ্লাই সোসাইটি লিঃ এর সভাপতি হারুন অর রশিদ,এসডিএফ এর পরিচালক তাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার নয় জন শ্রেষ্ঠ সমবায়ীর মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category